1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলাল থানায় হামলা ও চাঁদাবাজির পৃথক ২টি মামলা দায়ের - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

ক্ষেতলাল থানায় হামলা ও চাঁদাবাজির পৃথক ২টি মামলা দায়ের

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৪৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল থানায় চাঁদাবাজি ও থানায় হামলা পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনায় ১ টি চাঁদাবাজি মামলা ও বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্ষেতলাল থানায় মামলা ও পুলিশকে  আহত করার ঘটনায় এবং পুলিশের কাজে বাধা প্রদান করায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বুধবার (১৯ মার্চ) থানায় হামলা ও পুলিশকে আহত মামলার এজাহার নামীয় আসামি যারা হলেন (১) মেহেদী আসিফ পার্থ (২) আহসান হাবীব চপল (৩) আতিকুর রহমান (৪) নয়ন মন্ডল (৫) দেলোয়ার হোসেন বাবু (৬) জাকির হোসেন (৭) আব্দুর নূর তুষার( ৮) জনি ইসলাম ( ৯) আমজাদ হোসেন (১০) সাইফুল ইসলাম (১১) উজ্জ্বল হোসেন (১২) মোঃ আব্দুল (১৩) রাশেদুল (১৪) আতিকুল (১৫) শাকিলুর রহমান (১৬) বিপ্লব হোসেন (১৭) ফারুক হোসেন (১৮), লুৎফর রহমান (১৯), সানোয়ার হোসেন (২০), নাদিম হোসেন সহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে বুধবার (১৯ মার্চ) থানায় মামলা রুজু হয়।
অপর দিকে একই দিনে চাঁদাবাজির মামলার আসামি হলেন (১) মেহেদী আশিক পার্থ (২) জুলফিকার আলী চৌধুরীর (৩) জুয়েল শাহ (৪) রেজাউল ইসলাম মওলা (৫) মাসুদ চৌধুরী (৬) মোঃ বেলাল (৭) কবির চৌধুরী সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে ।
দলীয় সূত্রে জানা যায়, মেহেদী আশিক পার্থ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আমার বাসা উপজেলা সদর থেকে অনেক দূরে। তবে আমি ঘটনাটি শুনেছি। যদি দলের কেউ অপরাধ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিএনপির নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন এসে থানায় হামলা করে পুলিশকে বেধড়ক মারপিট করেছে।
থানা সূত্রে জানা গেছে,তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে ৭ জন নামীয়সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।
থানায় হামলা ও পুলিশকে আহত করার ঘটনায় থানা এস আই সঞ্চয় কুমার বর্মণ বাদী হয়ে ২০ জন নামীয় ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ মামলায় পাঁচ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION