1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২  - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২ 

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৯০ জন পঠিত
ফারহানা আক্তার,জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  ভ্যানের দুই  যাত্রী নিহত হয়েছে।
এতে ওই ভ্যানচালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যাত্রী হলেন – কালাই উপজেলার  ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০), একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।
আহতরা হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ, বুরাইল গ্রামের আশরাফ আলী।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিল। পথে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন। আহত হন ভ্যান চালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের  উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION