1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চোরাই অটোরিকসাসহ গ্রেফতার – ১ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে চোরাই অটোরিকসাসহ গ্রেফতার – ১

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩১৪ জন পঠিত
কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ১৮.০৩.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকায় থেকে অটোরিকশাসহ মালিক দাবিদার মো. ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় গোপন সূত্রে অটোরিকশার সন্ধান পায় পুলিশ। ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’টি অটোরিকশা আটক করা হয়। ড্রাইভারদের জিজ্ঞাবাদ করে পুলিশ ফয়েজকে আটক করে। অটোদুটির চালকরা দৈনিক ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে ফয়েজের দুটি অটোরিকশা চালাতেন। ফয়েজ গাড়ির কোনো ডকুমেন্টস দেখাতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাবাদ করা হয়েছে। চক্রের আরেকজন সদস্যের নাম জানতে পেরেছে পুলিশ। তাকে আটকের অভিযান চলছে। এরআগে, সম্প্রতি একাধিক অটোরিকশা চুরির ঘটনায় পুলিশকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়।
বাউফল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) আতিকুল ইসলাম প্রতিনিধিকে  জানান, ‘চক্রের আরেক সদস্যকে আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অটোরিকশা দু’টির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আদালতের পরামর্শ নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION