1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫২ জন পঠিত

কহিনুর বেগম,পটুয়াখালী:পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মিটারের পরিবর্তে বালতি মেপে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। মাপে কম দেওয়ায় বিষয়টি নিয়ে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাড়ের বাজারে ফেয়ার প্রাইস ডিলার  লিটন মৃধা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মিটারের পরিবর্তে বালতি দিয়ে মেপে বিক্রয় করছেন। তিনি ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি চাল দিচ্ছেন। মঙ্গলবার সুবিধাভোগীরা বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। সুবিধাভোগীদের তোপের মুখে এক পর্যায়ে ওই ডিলার চাল বিক্রয় বন্ধ করে দেন। চাল বিক্রয়ের সময় সেখানে সরকারি কোনো কর্মকর্তা (ট্যাগ অফিসার) ছিলেন না।
কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের সুবিধাভোগী রাজ্জাক মৃধা বলেন, সকাল থেকে বালতি মেপে চাল বিক্রয় করছেন লিটন মৃধা। এতে মাপে কম হচ্ছে। কাউকে ২৮ কেজি আবার কাউকে ২৯ কেজি চাল দিচ্ছেন তিনি। চাল বিক্রির সময় সেখানে ট্যাগ অফিসার ছিলেন না।
মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার লিটন মৃধা বলেন, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রুত বিতরণের জন্য বালতি ভরে চাল মেপে দিচ্ছি।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মশিউর রহমান বলেন, খবর পেয়ে ডিলারকে চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার ফের মিটার দিয়ে মেপে চাল বিক্রয় করা হবে।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION