1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্যবাসায়ী সমিতি ও এলাকার বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার সকাল ১০টার দিকে কালিশুরী বাজরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি ফয়সার মোল্লার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা,ব্যাবসায়ী ফিরোজ,ছিদ্দিকুর রহমান,দুলাল প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, গত ১৫ মার্চ সকালে  উপজেলার কালিশুরী বন্দরে মোবাইল শপের মালিক এনায়েত তালুকদারের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১২৮টির বেশী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,সার্ভিসিংয়ের জন্য আসা ১০টি মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যা সিসি ক্যামারায় চোরদের ছবি দেখা গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি পর্যন্ত চোরদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আগে কালিশুরী বন্দরে পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি হয়নি। পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগনের নিরাপত্তা রক্ষাতে কালিশুরী বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, বিষয়টি উধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION