1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় চুরি ও হত্যার ঘটনায় গ্রেফতার ৩ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় চুরি ও হত্যার ঘটনায় গ্রেফতার ৩

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৩৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিন দুপুরে চুরি করতে এসে বাড়ীর মালিক দন্ত চিকিৎসক পল মজুমদারের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে পিয়াস মজুমদার কে হাত পা বেধে গলায় ওড়না পেচিয়ে হত্যার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ, একই গ্রামের রহম আলী ভুইয়ার ছেলে শওকত আলী ভুইয়া এবং পাশবর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোর্শেদ আলম কামাল।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামীকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

জানা যায়, গত শুক্র ও শনিবার স্থানীয় খান মার্কেট, গোপালগঞ্জ সদরের গোবরা এবং বাগেরহাটের কচুয়ার কামারগাতি এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়নের লাখিরপাড় গ্রামের পল মজুমদারের ঘরে ঢুকে ভাংচুর করে বুদ্ধি প্রতিবন্ধি যুবককে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এক দল চোর। ঘটনার দিনই নিহতের পিতা পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতীর মামলা দায়ের করলে অভিযানে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। যাহার মামলা নং- ১৩/৪৯। তরিখ- ১১/০৩/২০২৫ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION