1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০৬ জন পঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ও উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিকের রকিবুল ইসলামের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে। কিন্তু দুঃখের বিষয় মামলার পাঁচ দিনে মাত্র ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া হুকুমের আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা বাদশার নাম
কেটে দিয়েছেন ওসি তদন্ত, যা খুবই দুঃখজনক।

তাই সাংবাদিকের উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানার সকল সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সজল সরকার, দৈনিক খবর পত্রের আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান
টিভির হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পনের ফারহান লাবিব প্রমূখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান, গন অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারন সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান, জাগরনী টিভির শান্ত শেখ, দৈনিক বসুন্ধরার নাজমুল শেখ, দৈনিক দিনের আলোর মনিরুল ইসলাম, দৈনিক অপরাধ তথ্যচিত্রের আব্দুল হাকিম, দৈনিক একাত্তরের বাংলাদেশের শ্রী সমেশ বৈরাগী, মানবাধিকার প্রতিদিন সাইফুল ইসলাম, দৈনিক একুশের বানী তপু শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এর আগে গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION