1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে তরমুজসহ ট্রলার ডাকাতি, আহত ৯ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে তরমুজসহ ট্রলার ডাকাতি, আহত ৯

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩০৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তরমুজসহ একটি ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ভোর রাতে উপজেলার ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে  এ ঘটনা ঘটে।
৭/৮জনের একটি ডাকাত দল দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলী নদী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলারকে ধাওয়া করলে এক পর্যায়ে ডাকাত দল তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজ বোঝাই ট্রলারটির নিয়ে নেয়।
ডাকাত দল ওই ট্রলারে থাকা ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতদের হামলায় আহতরা ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।
ওই ডাকাত দলের একজনকে আটক করে স্থানীয়রা। তাকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান  হয়ে পরায় তার নাম ঠিকানা জানা যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ডাকাতদের হামলায় আহতরা হলেন সেলিম, সহিদুল, বারেক, ফিরোজ, ফরহাত হোসেন, হাবু, ফয়সাল ও মেহেদি।
এদের মধ্যে  গুরুতর আহত , সেলিম, মেহেদি হাসান ও  সহিদুলকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ভোর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১জন সদস্যকে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তরমুজ সহ ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষে ছাড়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION