1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৪ ব্রিকফিল্ড বন্ধের ২৪ঘন্টার মধ্যে ফের চালু, সংবাদকর্মীকে লাঞ্চিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট ১৭ বছর খাল সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: ত্রাণমন্ত্রী ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী গুলিস্তানে এসি বিস্ফোরণে দগ্ধদের খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়ৌপুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাউফলে ৪ ব্রিকফিল্ড বন্ধের ২৪ঘন্টার মধ্যে ফের চালু, সংবাদকর্মীকে লাঞ্চিত

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বন্ধের ২৪ঘন্টা না যেতেই ফের চালু করা হয়েছে।
গত ৮মার্চ ওই চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।
১৪.০৩.২৫ইং তারিখ রোজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে আগের মতই। অপর একটি প্রতিষ্ঠানে ধোঁয়া দেখা গেলেও কোন লোকজন পাওয়া যায়নি। সংবাদ সংগ্রহের জন্য গেলে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্চিত করেন পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন (৪৮)।
উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নে কোন ধরনের লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় চারটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। গত ৮মার্চ উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে চারটি ইটভাটার ড্রাম-চিমনি এবং কাঁচা ইট গুড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন ও সততা ব্রিকসের মালিককে এক লাখ করে, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নির্বাহী মেজিষ্ট্রেটের আদেশ অমান্য ও জেল জরিমানা উপেক্ষা করে পরের দিন থেকে চালু রেখে কাজ চালিয়ে যাচ্ছেন আগের মতই। পিভিসি ব্রিকসে সংবাদ সংগ্রহের জন্য গেলে ইটভাটার মালিক মনির স্থানীয় এক সাংবাদকর্মীকে লাঞ্চিত করেন।
স্থানীয় রেহেনা বেগম বলেন, ব্রিকফিল্ড মালিক মনির অবৈধভাবে নদী তীর থেকে মাটি কেটে নিয়ে যায়। যার কারণে নদী ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে। অনেক বাড়ি ঘর ইতিমধ্যে বিলিন হয়ে গেছে। অনেকে বাড়ি-ঘর ছেরে চলে গেছেন। ঝুকিতে রয়েছেন তার (রেহেনার) বসতভিটা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, ইটভাটাগুলো পুনরায় সচল হওয়ার বিষয়টি জেনেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরকে জানানো হবে। এবং পুনরায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION