1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়, যা চলে রাতভর।
আটককৃতরা হলেন আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন এরা সকলেই হীরকপাড়া এলাকার বাসিন্দা এবং পূর্বে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযানে আজাদ মন্ডলের ব্যবসায়িক অফিস ও বাসায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ৩৬টি রামদা, ৪টি চাইনিজ কুড়াল, ১টি খেলনা পিস্তল, ৯টি মোবাইল, ১টি ল্যাপটপ, ৩৭টি ইয়াবা ট্যাবলেট ও ৬৪৫৮ টাকা উদ্ধার করে।
পরে আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।
সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION