1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে দেশব্যাপী সকল ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে দেশব্যাপী সকল ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাউফল সরকারি কলেজ শাখার উদ্যোগে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে বাউফল সরকারি কলেজের মূল ফটকের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ আল হাদী প্রমূখ।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, সারাদেশে নারী নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলার চরম অবনতি ও বিচারহীনতার কারণে অপরাধীরা ক্রমাগতভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে। অবিলম্বে এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশ শেষে দেশবাসীর জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION