1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মুক্তিপণ আদায়ের ৩ ডিবি পুলিশ হাতে গ্রেফতার, ৫০ হাজার টাকা উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ের ৩ ডিবি পুলিশ হাতে গ্রেফতার, ৫০ হাজার টাকা উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৭০ জন পঠিত

ফারহানা আক্তার,‌ জয়পুরহাট: অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের সময় জয়পুরহাটে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক রয়েছে আরও কয়েকজন।

জয়পুরহাট সদর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে ধারকি মীরপাড়ার বাসিন্দা মীর মাহবুবুর রহমান (৫৭) কে কৌশলে অপহরণ করা হয়।
এক নারী তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি রাজি হন। কথা বলার একপর্যায়ে আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত এক বাড়িতে আটকে রাখে। সেখানে তার চোখ বাঁধা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে প্রথমে ৩ লাখ টাকা, পরে আরও ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়। এরপর ১০ মার্চ ফের ১ লাখ ২০ হাজার টাকা দাবি করলে তিনি পুলিশের সহযোগিতা নেন।
জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ১০ মার্চ দুপুরে জয়পুরহাট চিনিকল রোড এলাকায় ওঁৎ পেতে থাকে।
টাকা লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়ে—পারভেজ হোসেন (৩৫) কাজী মাহফুজুর রহমান (৫০) ও সাবিনা ইয়াসমিন (৩০)
গ্রেফতারদের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবির ওসি আসাদুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION