1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সোমবার বেলা এগারোটার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা ইসতিয়াক রসুল সোয়েব। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশব্যাপী ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতা এভাবে দেশ চলতে পারে না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ,  ছাত্রনেতা ইসতিয়াক রসুল সোয়েব, মেহেদি হাসান মিহু, আরাফাত হোসাইন জিসান, মাইন ইসলামসহ অন্যান্য শতাধিক নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION