1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৩২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৪টি অবৈধ  ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময়  মো. হানিফ নামের ইটভাটার এক মালিককে ১লাখ টাকা জড়িমানা অনাদায়ে তিন মাসের জেল এবং জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড’র নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে ইট ভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।
অভিযান পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার  কামরুল হাসান উপস্থিত ছিলেন।
উপজেলার কয়েকটি ইটভাটায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত  এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস,একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস,সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামের ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়।
এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ,এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।
এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জড়িমানা করা হয়। এ জড়িমানার টাকা পরিশোধের  জন্য তাকে বিকাল ৪ট পর্যন্ত সময় বেধে দেয় ভ্রাম্যমান আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জড়িমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হবে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, এসব ব্রিকফিল্টের অনমোদিত কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের  ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুড়ি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION