1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মাছ ধরাকে কেন্দ্র করে ৩ দফা সংঘর্ষে আহত ১৫ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউফলে মাছ ধরাকে কেন্দ্র করে ৩ দফা সংঘর্ষে আহত ১৫

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬৮ জন পঠিত

কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে ৩ দফায় সংঘর্ষে ১৫জন আহতের ঘটনা ঘটেছে।

 বুধবার রাত ৮ থেকে ১১টা পর্যন্ত তিন দফায় উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, চন্দ্রপাড়া গ্রামের শহিদুল ইসলাম গাজী, তার মা বিবিজান , স্ত্রী তাসলিমা বেগম, ছেলে সুমন গাজী, বোন ফাতেমা বেগম, বোনের জামাই সালাম মীর, ভাগ্নে নাঈম মীর, স্ত্রীর বোন কহিনুর, স্থানীয় অটোরিকশা চালক জসিম ও ভাগ্নে ও ভাগ্নীসহ ১৫ জন।
স্থানীয় সূত্রে জানায়, পৈত্রিক জমি সংক্রান্ত বিষয়ে চন্দ্রপাড়া গ্রামের শহিদুল গাজীর সাথে তার বোন ফাতেমার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বাড়ির সামনে রাস্তার পাশে ঘর নির্মাণ করে বাবা-মা’সহ স্বামী সন্তান নিয়ে থাকেন ফাতেমা। আর স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতেন শহিদুল। তাদের মা বাবার রয়েছে নানা অভিযোগ ছেলে শহিদুল ও পুত্রবধূ তাসলিমার বিরুদ্ধে।
ওয়ারিশদের কাউকে না জানিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে একটি পুকুরের মাছ বিক্রি করেন শহিদুল। মঙ্গলবার পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরেন ওই ব্যবসায়ী। এনিয়ে বোনের ছেলে নাঈম ক্ষুদ্ধ হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে মামা শহিদুলকে মারধর করার হুমকি দেয়। ঘটনা শুনে শহিদুলকে নিয়ে স্ত্রী তাসলিমা ও তার বোন কালাইয়া ইউনিয়নের বাসিন্দা কোহিনুর এবং তার দুই ছেলেসহ প্রায় ১০/১২ জন ফাতেমার বাড়িতে যায়। তখন বোন ফাতেমা ও তার বাবা-মায়ের সাথে শহিদুল গংদের বাকবিতণ্ডা হয়। একপর্যায় তারা সবাই সংঘর্ষে জড়িয়ে পরলে এসময় ৭জন আহত হয়।
পরে  উভয় পক্ষ চিকিৎসা নিতে হাসপাতালে আসলে, তাদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এসময় একজন নারী (তাসলিমা) ইট দিয়ে সালাম মীরের (ননদের জামাই) মাথায় আঘাত করে। এতে গুরুতর তার মাথায় জখম হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়াও ৬ জনকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি করা হয়।
 বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনা জানার পরে হাসপাতাল ও ঘটনাস্থল চন্দ্রপাড়া গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION