1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পুরুষ আসক্ত শিক্ষক সাজু জেল হাজতে - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

জয়পুরহাটে পুরুষ আসক্ত শিক্ষক সাজু জেল হাজতে

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট‌ : জয়পুরহাটের পাঁচবিবির মাওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের পুরুষ আসক্ত শিক্ষক সাজেউল ইসলাম সাজুর জামিন না মঞ্জুর করে জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাকে আজ জেল হাজতে প্রেরণ করেছেন।

এই আদালতে গত ২৭ জানুয়ারী ২০২৫ইং তারিখে ১৮/২০২৫ নারী ও শিশু পিটিশন নং মামলা পরবর্তীতে (৫৬/২৫) দায়ের করেন উপজেলার গণেশপুর গ্রামের মৃত ফয়েজ বক্স তালুকদারের পুত্র রফিকুল আলম নান্টু তালুকদার। রফিকুল আলম নান্টু জানান, তার পুত্র ঐ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজু গত ১১ ডিসেম্বর সন্ধায় নান্টুর ছেলেকে বাড়ি পার্শে ডেকে নিয়ে গিয়ে দুই হাত দিয়ে জড়ায়ে ধরে ও গালে কামড় এবং তার গোপনাঙ্গে হাত দেয়। এরপর থেকে ছেলেকে অন্য মনস্ক দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে, সে নান্টুকে এই কথা গুলো জানায়, তার গালে কামড়ের লাল গোলাকার চিহ্নের দাগ দেখতে পায়। তাকে মানসিক ভাবে বিপর্যস্ত দেখে। এ বিষয়ে বিচার চেয়ে ছাত্রের বাবা নান্টু তালুকদার গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছিলেন নির্বাহী কর্মকর্তা।
দফায় দফায় সরেজমিনে তদন্ত করেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেস প্রসাদ রায় ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুর রহমান ও উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম। তদন্ত রিপোর্টে নান্টু তালুকদারের অভিযোগের সত্যতা ও বেশ কিছু সুপারিশ সহ প্রেতিবেদন প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেও প্রতিকারের ভরসা না পেয়ে নান্টু তালুকদার জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষক জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে আজ মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION