1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলের ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন।
গতকাল বিকেলে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
পরে প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগ করা ছয়জন ছাত্র প্রতিনিধি হলেন— মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাাই ও শুভ চন্দ্র শীল। পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা জানান, জাতীয় নাগরিক কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের মতে, কমিটিতে এমন অনেক ব্যক্তিকে রাখা হয়েছে, যারা কখনো আন্দোলনে ছিলেন না কিংবা শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।আন্দোলনে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা সমর্থন দিয়েছেন, কিন্তু নাগরিক কমিটি গঠনের সময় তাদের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। আমরা প্রথম দিন থেকেই কমিটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম। কিন্তু দীর্ঘসময় পার হলেও কেউ আলোচনায় বসেনি। ফলে আমরা তথাকথিত এই নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফলের প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, ইতিহাস থেকে জানি, বিপ্লব শুধু শাসকের দমনেই ব্যর্থ হয় না; ভুল নেতৃত্ব, আত্মসাৎকারী ও সুবিধাভোগীদের হাতে নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায় বিপ্লব। বাউফলে আমাদের আন্দোলন সংগ্রাম আজ সেই পথে এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION