1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন পাচারকারী আটক - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

কুয়াকাটায় ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন পাচারকারী আটক

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অপারেশন “ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার রাত ৮ টা হতে আজ ২৮ ফেব্রুয়ারি তারিখ শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এর আভিযানিক দল ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর  এর সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) কে আটক করা হয়।
পরিত্যক্ত অবস্থায় আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবাসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহিপুর থানায় হস্তান্তর করা হবে। বাংলাদেশ র‍্যাব কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION