1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় স্বজন ফিরে পেল হারিয়ে যাওয়া সন্তানকে - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কলাপাড়ায় স্বজন ফিরে পেল হারিয়ে যাওয়া সন্তানকে

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  কলাপাড়া উপজেলায়  সদ্য যোগদান করা এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ইয়াসীন সাদেক এর মানবিক উদ্যোগে স্বজন ফিরে পেল হারিয়ে যাওয়া মাগুড়ার হাজীপুরের মোঃ লিমন ইসলাম (গুটে)।
জানা গেছে, গত রবিবার দুপুরে কুয়াকাটায় মাগুরার হাজীপুর বণিক সমিতির পিকনিকে এসে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে হারিয়ে যায় ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন লিমন। বিষয়টি জানতে পেরে কলাপাড়ায় সদ্য যোগদান করা এসিল্যান্ড ইয়াসীন সাদেক প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করার পাশাপাশি তার অফিসিয়াল ফেসবুকে একটি ছবিসহ হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেন। ওই পোস্টটি কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মো: ইমরান নামে একজন ইমারত নির্মাণ কর্মী দেখতে পায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে চাকামইয়া মুন্সিবাড়ি বাজার এলাকায় একটি চায়ের দোকানে লিমনকে তার চোখে পড়ে। ফেসবুক পোস্টটির সঙ্গে মিলিয়ে জিজ্ঞাসাবাদ করলে লিমনের পরিচয় নিশ্চিত হন।
এরপর স্থানীয় মোটরসাইকেল চালক মিরাজ মৃধার সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে সহকারী কমিশনার ভূমি’র কার্যালয় উপস্থিত হন।
কলাপাড়া এসিল্যান্ড, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সাথে পরামর্শ করে রাত ৯ টায় লিমনকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমরান ও মিরাজ মৃধা’র মহানুভতায় মুগ্ধ হয়ে মাগুরার হাজীপুর এলাকাবাসী তাদের পুরস্কৃত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION