1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে হামলায় আহত ২ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

পটুয়াখালীতে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে হামলায় আহত ২

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। যার মধ্যে গুরুতর আহত ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এমনটাই অভিযোগ পাওয়া গেছে।
এদিকে গুরুতর আহত সোহেল খান ও হেলাল খানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করাহয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন বলে জানা যায়।
ঘটনা সুত্রে,জানাগেছে গত ১৮ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কুমারখালী গ্রামের ভুমিদস্যু হাসান সিকদারের নেতৃত্বে জামাল সিকদার,নাজমুল সিকদার,জহির সিকদার, আব্দুল মালেক সিকদার, আব্দুল খালেক সিকদার ও নসু মোল্লা পূর্ব পরিকল্পিত ভাবে দেশিও দা,ছেনা,  রামদা ও রডসহ মারাত্মক প্রাননাশক অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে জমি মালিক মোঃ সোহেল খান, হেলাল খান,এরশাদুল ঢালী,রাব্বি খান,গনী ঢালী,ইলিয়াস ঢালী,মোঃ সোহাগ ও রাসেদুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহতরা বলেন, ভুমিদস্যুরা দির্ঘদিন ধরে তাদের ভোগ দখলীয় তফসিল বর্নিত জে,এল,নং ২৯ মৌজা কলাগাছিয়া এসএ খতিয়ান ৫৯৯ যার হালদাগ নাম্বার ৩২৫২,৩৪২৯,৩৪৩৫ বিরোধীয় দাগ ৩৪৩৫ দাগে এক একর ১৮ শতাংশ জমি জবরদখল করে আসছে। এরই প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া হামলা চালায়।
উক্ত ঘটনার বরাত দিয়ে আহত সোহেল খান বলেন, ভূমিদস্যুরা হামলা করার পর তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করতে গেলে থানাপুলিশ কোন সহযোগিতা না করার অভিযোগ উঠেছে। যার ফলে গত ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত গলাচিপা পটুয়াখালীতে একটি সিআর মামলা দায়ের করেন যার মামলা নং ১১০/২৫ ইং।
এবিষয় গলাচিপা থানার কলাগাছিয়া ফাড়িঁ ইনচার্জ,মো জিলোন বলেন,উভয় পক্ষের অভিযোগ নেয়া হয়েছে। ঘটনার দিন দুপক্ষেই আহত হয়েছে। তাদের দুপক্ষকেই থানায় ডাকা হয়েছিল এক পক্ষ আসেনী তাই সমাধান করা সম্ভব হয়নি।আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানান, কলাগাছিয়া ফাড়ির চৌকস পুলিশ অফিসার এস,আই মো,রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION