1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলা - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলা

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতে তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা এ বিষয়ে মামলা হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এখন পর্যন্ত তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দারাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION