1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : সমাজ থেকে মাদক নির্মূলের স্লোগান বুকে ধরে জাতীয় পতাকা হাতে নিয়ে মাদারীপুর থেকে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন (২১) ও হাফেজ সায়েম উদ্দিন (১৭)। ইতোমধ্যেই তারা ২৯ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।

রোববার সকালে হাফেজ দুই ভাই জয়পুরহাট থেকে গাইবান্ধায় পৌঁছেন।

এরপর তাদের দিনাজপুর জেলার উদ্দেশ্যে হাঁটা শুরু করার কথা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন দুই ভাই।

সিয়াম ও সায়েম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে-পবিত্র আল কোরআনের এ বাণীতে উজ্জীবিত হয়ে এবং যুব সমাজকে মাদকের সংশ্রব থেকে দূরে রাখতে গত ২৬ জানুয়ারি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন তারা।

হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আমরা দুই ভাই দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণ করবো। জয়পুরহাট থেকে রোববার সকালে ২৯তম জেলা ভ্রমণে গাইবান্ধায় এসেছি। এখান থেকে পলাশবাড়ি দিয়ে দিনাজপুরে যাবো।

তিনি আরও বলেন, আমরা সারাদিন হাঁটি। তবে মাঝেমধ্যে বিশ্রাম করি, একটু হালকা খাওয়াদাওয়া করি। এখন পর্যন্ত পথে কোনো সমস্যা হয়নি। যে এলাকায় যাই, সেই এলাকার কোনো মসজিদে রাত্রিযাপন করি। সেসময় মসজিদ কমিটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে থাকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আমরা দমে যাবো না। সুস্থভাবে ৬৪ জেলা হেঁটে ভ্রমণ শেষ করার জন্য সকলের দোয়া চান হাফেজ সিয়াম ও হাফেজ সায়েম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION