1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বাড়ি থেকে বের হলেন ঢাকার উদ্দেশ্যে লাশ মিলল মসজিদে - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে বাড়ি থেকে বের হলেন ঢাকার উদ্দেশ্যে লাশ মিলল মসজিদে

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. আসাদুল রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।  আসাদুল ওই গ্রামের মজিদ রাঢ়ীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার কথা বলে আসাদুল রাঢ়ী তার ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।  সারাদিনে তিনি আর বাড়ি ফিরেননি। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির সামনের  মজসিদে ঢুকেন। তখন মসজিদের ইমাম জিজ্ঞাসা করলে তিনি (আসদুল)  জানান নামাজ পড়ে চলে যাব। কিছু সময় পর ইমাম  বাড়িতে চলে যান। ভোর রাতে  আসাদুলের চাচাতো ভাই  দুলাল রাঢ়ী  ফজরের আযান দিতে মসজিদে আসলে তাকে (আসাদুল) মসজিদের ব্যবহৃত গামছা  গলায় প্যাঁচানো মৃত্যু অবস্থায় বসা দেখে চিৎকার করেন।  বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আসাদুলের ভাই বাবুল রাঢ়ী জানান,‘ আমার ভাইর স্ত্রী সন্তান তার সাথে থাকে না। তারা ঢাকাতে থাকে।  প্রায় ১ বছর ধরে আসাদুল  বাড়িতে থাকছেন। গতকাল ঢাকা যাবেন বলে বাড়ি থেকে বের হয় সে। সকালে তার লাশ মসজিদে যাওয়া যায়। আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে তা বলতে পারছি না।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সঠিক কারণ জানার জন্য পুলিশের তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION