1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী বাজার সংলগ্ন সরকারি খালে বাঁধদিয়ে ভরাট করে দখল করে নির্মিত ইউনিয়ন আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু’র নেতৃত্বে ভেকু দিয়ে অফিস ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নেছার উদ্দিন সিকদার খালটি দখল করে দলীয় অফিস ভবন বানিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যাক্তি ছিলেন বিধায় ওই সময় সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেননি।
গত ৫ আগস্টের পর নেছার উদ্দিন আত্মগোপনে চলে যান। এরপর থেকে তালাবদ্ধ করে রাখা হয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসটি।
কালিশুরী বাজার কমিটির সভাপতি মোঃ ফয়সাল মোল্লা বলেন, কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION