1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অবলা প্রানীর সাথে শত্রুতা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় অবলা প্রানীর সাথে শত্রুতা

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে একটি অবলা প্রানীর সাথে শত্রুতা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

গত রবিবার বিকালে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গাভিটির মালিক চিত্ত রঞ্জন মধু বাদী হয়ে মৃনাল মধু ও মিহির মধুর নাম সহ আরো ২/৩ জন অজ্ঞাত উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরজমিনে দেখা যায়, অর্ধমৃত গাভিটিকে দেওয়া হচ্ছে সাধ্যমতো চিকিৎসা। এ সময় ১৫ দিন বয়সের বাচ্চাটির অসুস্থ্য মায়ের থেকে দুগ্ধ পান চেষ্টার দৃশ্য দেখে অশ্রুস্বজল হয়ে পড়েন উপস্থিত জনতা। অভিযোগ সুত্রে যানাযায়, বাদী এবং বিবাদীর পরিবারের মধ্যে যায়গাজমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন বিবাদীগণ কাস্তে দ্বারা কুপিয়ে প্রতিবেশী বাদীর একটি দুগ্ধপায়ী গাভী গরুকে কুপিয়ে আহত করে।

এ ব্যাপারে চিত্ত রঞ্জন মধু সাংবাদিকদের জানান- মিহিরের ঘেরের মধ্য থেকে লোকজনের সহযোগীতায় আমার আহত গাভীটিকে উদ্ধার করি, এ ঘটনার কিছু সময় পূর্বে মৃনাল ও তার ছেলে মিহিরকে দেখেছি ঘেরপাড়ে ঘাস কর্তন করতে, তার সাথে আমার কয়েক বছর যাবৎ বিবাদ চলে আসছে, আমার সন্দেহ ওরা বাবা-ছেলে মিলে আমার অবলা প্রানী গাভিটিকে কুপিয়ে ও পিটিয়ে প্রায় মেরে ফেলেছে, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

অভিযুক্ত মৃনাল মধু বলেন, আমার ঘের পাড়ে চিত্তর গরু কোনদিনও যায়না, আমরা গাভীটিকে কোপাইনি, আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION