1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে বাস-কাভার্ড ভ্যানের সং*ঘ*র্ষে নি'হ'ত ১, আ'হ'ত ১২ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কাশিয়ানীতে বাস-কাভার্ড ভ্যানের সং*ঘ*র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ১২

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ জন পঠিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় আরও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ঘটার সময় বিকট শব্দ হলে এলাকাবাসী এগিয়ে আসেন। তারা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী এবং ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ মণ্ডল বলেন, ‘এ ঘটনায় আমরা মোট ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। অল্প আহত যাত্রীরা প্রাথমিক সেবা নিয়ে চলে গেছেন। বাকিদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী নামের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION