1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যা বললেন উপদেষ্টা - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যা বললেন উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সরকারকে মহাপরিকল্পনা দেবে।তবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন দেবে সরকারের কাছে।
তিনি বলেন, ‘জনসম্মুখে তথ্য দেওয়া হয় না বলে মহাপরিকল্পনার ব্যাপারে কতগুলো ভ্রান্ত ধারণার ভিত্তি তৈরি হয়। মহাপরিকল্পনাই তো নেই, বাস্তবায়ন হবে কোত্থেকে। পরিকল্পনা তো করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘চায়নিজ একটি গ্রুপ পরিকল্পনা জমা দিয়েছিল। যেটা ফিজিবল না, টেকসই না। তাদের সঙ্গে (চায়না পাওয়ার) আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে সেই পরিকল্পনা নতুন করে করার সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে বহু বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন চলছে।২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানিসম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছিল।সে অনুযায়ী, মনমোহন সিংয়ের সফরেই তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়।পরে নরেন্দ্র মোদির বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতা একই অবস্থানে অনড় থাকায় এখনো সেটি আটকে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION