1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ডেভিল হান্টের অভিযানে আ: লীগ নেতা গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

জয়পুরহাটে ডেভিল হান্টের অভিযানে আ: লীগ নেতা গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : অপারেশন ডেভিল হান্টে সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও অভিযান পরিচালিত হচ্ছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এই বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার ঘোষ (৬৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার গোপীনাথপুর বাজার এলাকার নিকুঞ্জ বিহারী ঘোষের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় অপারেশন ডেভিল হান্ট যৌথ অভিযান চালিয়ে নির্মল কুমারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION