1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতা আল-মামুনকে কুপিয়ে হত্যা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতা আল-মামুনকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আব্দুল্যাহ আল-মামুন মন্ডল (৩০) কে প্রকাশ্যে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মন্ডল (৩০) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বর্তমানে তিনি বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মন্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পর পরই এক দল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নিয়ে যায়। কিন্তু পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাদুল্লাপুরের ধাপেরহাটে অবস্থান নেয়। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দু‘ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে স্বজনরা মামুনের মরদেহ সরিয়ে নেয়।
নিহতের পিতা আব্দুল মান্নান মন্ডলের জানান, গত কয়েক বছর থেকে দলের সাথে আব্দুল্যাহ আল-মামুন সক্রিয় ছিলেন না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি এই হত্যার বিচার চান।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা প্রেক্ষিতে তারা সরে যান।পুলিশ হত্যাকারী দূর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION