1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : দীর্ঘ ২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরূম এ বিষয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট মোঃ হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ফরিদুল হক, নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় ঝালকাঠি ঈদগাহ মাঠে প্রায় অর্ধ লক্ষ লোকের গণজমায়েতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযয্ম হোসেন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদদীন বাবর। সভাপতিত্ব করবেন জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মী সম্মেলন বাস্তবায়নের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরে যাতে যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনের কারনে সাধারণ মানুষের যাতায়াতে কোন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION