1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় আ.লীগের লিফলেট বিতরণকালে পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও আহত- ৫   - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

টুঙ্গিপাড়ায় আ.লীগের লিফলেট বিতরণকালে পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও আহত- ৫  

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ জন পঠিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে বাধা দিলে আওয়ামী লীগে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষ হয়।

জানা যায়, কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী  লিফলেট বিতরণ করছিলেন। এ সময় সাফায়েত গাজী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৫ পুলিশ সদস্য আহত এবং উত্তেজিত আওয়ামীলীগ সমর্থিতরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ী ভাঙচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মিরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যদের তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিততি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION