1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অটোরিকশা চালক হত্যা মামলায় বিএনপির দুই নেতা গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বাউফলে অটোরিকশা চালক হত্যা মামলায় বিএনপির দুই নেতা গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলা দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহীর ছেলে এনামুল হক সাপাহী (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাদ মুন্সি (২৪)।
গ্রেফতার এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী। পুলিশ জানায়, গতকাল সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার।
এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তার ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে সুইজগিয়ার নামক বিদেশী চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পারি দিয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সকল আসামিকে গ্রেফতার করলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION