1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি শাহরাজ হোসেন জয়কে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী শাহরাজ হোসেন জয়।
জয় তার লিখিত বক্তব্যে বলেন, কালাইয়া ইউপির গ্রাম পুলিশ আবুল কালাম চৌকিদারের কাছ থেকে সাড়ে ৭একর এবং অপর অরও কয়েক ব্যাক্তির কাছ থেকে ২০একরসহ মোট সাড়ে ২৭একর জমি ক্রয় করেন তিনি। সেই জমি চাষিদের নিয়ে হাল চাল করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন ও দাসপাড়া ইউপির সভাপতি আলী আজম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে তার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তুহিন এ্যাম্বুলেঞ্চে রোগী বহনে বাধা দেন। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের ফোন করেন এবং তাকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু কুচক্রি মহল উপজেলা ছাত্রদলের আহবায়ককে নিয় ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিনি এর তিব্র নিন্দা জানান। তার একটা হাতও পা এখনও অকেজো বলেও দাবি করেন তিনি। পুলিশ প্রসানের উদাসীনতার কারণে আসামীরা এখনও দিনের বেলা দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। তিনি আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান।
আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল মুন্সি টিপু, দাসপাড়া ইউপি ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম, নওমালা ইউপি ছাত্রদল সভাপতি রাকিব হোসেন, ধুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মহিবুল সিকদার, নাজিরপুর ইউপির ছাত্রদল সভাপতি রনি খান, বগা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলে রাব্বি সহ সকল ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক। এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION