1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্পার-২ তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক অনুরাগী ও গুণী মানুষ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ছড়া ও কবিতা আবৃত্তি, গান, পালাগান পরিবেশন করেন অনেকেই। আনন্দমূখর পরিবেশে গুণীজন সম্মাননা, সংগঠনের ৫ম প্রকাশনা সংকলন গ্রন্থ ‘স্ফুরণ’ এর মোড়ক উন্মোচন এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে ২০২৪ জুলাই-আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থানে লালমনিরহাট জেলার প্রথম শহীদ মিরাজ খান ও রংপুরের শহীদ আবু সাঈদসহ দেশ বিনির্মাণে আত্মোৎসর্গকারী সকলকে উৎসর্গ করা হয়েছে। ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ড. মো. হাসানুজ্জামান জুয়েল, কবি হাই হাফিজ, মঞ্জুরুল হক, আতাউর মালেক, মুসতাক মুকুল, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, আনিছুর রহমান লাডলা, খান মুজাহিদ, ইরশাদ জামিল, আই টি এম অন্তর, নাজিরা পারভীন, জুলফিকার আরাফাত পরশ, জান্নাতুল ফেরদৌস শিল্পী, আব্দুস সালাম, ইয়ামিন বসুনিয়া, আব্দুল লতিফ সরকার, সাহিদুল আমিন দুলাল, আঃ লতিফ মৃধা, ছড়াকার শ. ম. শহীদ, ইব্রাহিম সরদার,  তহমিনা বেগম ইলা, আহেদুল ইসলাম আদেল, ডা. মো. আজমল হক,  নিরব রায়হান, জেসমিন খুশি, ঈশা শাহীন, আশরাফুল ইসলাম, তরণী কান্ত অধিকারী, গোলাপ হোসেন রতন, মাহবুবার রহমান, মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী, ফেরদৌস আহমেদ কোয়েল, নুরন্নবী, মেরিনা সুলতানা সম্পা, জেসমিন নাহার, শাহনাজ পারভীন, দিগন্ত আহমেদ, আসমাউল হুসনা, আসমাউল হুরায়রা, মিজানুর রহমান মিলন, ইসমত আরা, মনিরুজ্জামান, সিরাজুন মনিরা, মুকুল দাস, জাহাঙ্গীর হোসেন, সরমিন বীথি, আজমেরী পারউইন লাবনী, আনাজিরা জাহান, ড. রুমা রায়, সাহানারা বেগম, আজিজুর রহমান, সৈয়দ মূলক চাঁদ সবুজ, মোকলেছার রহমান খান, তাসনিম আহমেদ নির্ঝর, ডালিম কুমার প্রমূখ। নতুন কমিটির সভাপতি আতাউর মালেক ও সাধারণ সম্পাদক হিসেবে সরমিন বীথির নাম অনুমোদন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সহসভাপতি ইরশাদ জামিল। লাকী কুপন ড্র এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION