1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে একই দিনে সড়কে ও লঞ্চের ধাক্কায় নিহত ২ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বাউফলে একই দিনে সড়কে ও লঞ্চের ধাক্কায় নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো.তরিকুল ইসলাম শরীফ (৩৫) ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।

বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনাস্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে।

একইদিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো.আওলাদ প্যাদা।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। এসময় নৌকা থাকা  মো. রেজাউল (৩৫) ও সুজন ফকির (৩৪) নামে আরও দুইজন আহত হন। নদীতে কুয়াশা থাকায় কোন লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION