1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হত্যা মামলায় জয়পুরহাটের আ.লীগ নেতা হাবিব গ্রেপ্তার - Bangladesh Khabor
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা নিরাপদ ঈদযাত্রা, যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: মন্ত্রী ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন ‘এনসিপির সঙ্গে জোটে যেতে নাসীরুদ্দীন আমার পা ধরতে বাকি রেখেছিল’ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন বাবু সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার

হত্যা মামলায় জয়পুরহাটের আ.লীগ নেতা হাবিব গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৫০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানার পুলিশ ও ঢাকার তেজগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট রাতে জয়পুরহাট শহরের সদর থানা এলাকার সড়কে গুলিতে নিহত হন জয়পুরহাট শহরের শেখ পাড়া মহল্লার অটোচালক মেহেদী হাসান (৩৩)।
এ ঘটনায় নিহত মেহেদী হাসানের স্ত্রী জেমমিন আকতার সুইটি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে গত বছরের ২০ আগস্ট হত্যা মামলা করেন। এ মামলায় আসামি ছিলেন হাবিবুর রহমান হাবিব।
ওসি শাহেদ আল মামুন বলেন, তেজগাঁও শিল্প এলাকার তার এক আত্মীয়র বাসা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে ঢাকা থেকে জয়পুরহাট থানায় আনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION