1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরন বিএনপির - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরন বিএনপির

  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা সদর বাজার থেকে সকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।

২০ জানুয়ারি সোমবার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন, ব্রাহ্মন্দী ইউনিয়ন ও দুপ্তারা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া মহল্লা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরন ও কয়েকটি পথসভা করে সন্ধ্যায় শেষ করেন। এ সময় পথসভায় পারভীন আক্তার বলেন, ৩১ দফা কর্মসূচী লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌছানোর কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে আশ্রয়- প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তিনি আড়াইহাজার উপজেলার জনগনকে সাথে নিয়ে মাঠে থেকে তাদের কঠোর হস্তে ধমন করার ঘোষনা দেন। পারভীন আক্তার বলেন, আতঙ্কের আড়াইহাজার চান না, শান্তির আড়াইহাজার গড়াই পারভীন আক্তারের মূল লক্ষ্য। তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলেন, কোন অপরাধী অপরাধ করার আগেই পুলিশ যেনো দ্রুত ব্যবস্থা গ্রহন করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেনো নিয়ন্ত্রনে থাকে। পারভীন আক্তার আরও বলেন আড়াইহাজার উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম, স্বজনপ্রীতি, কোন সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানিয়ে, মানবিক ডাক্তার হিসেবে রোগীদের সু-চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল ফকির, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সাভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা তাতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ- সভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION