1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খেজুরের রস পান করা হলো না তিন বন্ধুর, সড়ক গেলো প্রাণ - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

খেজুরের রস পান করা হলো না তিন বন্ধুর, সড়ক গেলো প্রাণ

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ খেজুরের রস পানের উদ্দেশ্যে মটরসাইকেল যোগে ভোরে বাড়ি থেকে বের হওয়া তিন বন্ধু অজ্ঞাত বাসচাপায় নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর তিন জনের দু’জন নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্ব দাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগুলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মোঃ হৃদয় মৃধা (১৮)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ রকিবুজ্জামান আমাদের প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। পথিমধ্যে হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

ওসি মো. রকিবুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে তিন কিশোর বন্ধুর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হয়।

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।

সম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় সর্বমহলে উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION