1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানি ও স্বামীকে পিটিয়ে জখম করার অভিযোগ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানি ও স্বামীকে পিটিয়ে জখম করার অভিযোগ

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলের  বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুনঈমূল ইসলাম মিরাজের বিরুদ্ধে মাসুদ হাওলাদার ও তার স্ত্রী রত্না বেগমকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ওই ছাত্রদলের নেতাসহ ৮জনকে নামীয়সহ ৫-৬জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার সকালে বাউফল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হাওলাদার (৪২) ও জুয়েল হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাসুদ হাওলাদারের (৪০) উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ও একই এলাকার বাসিন্দা মুনঈমূল ইসলাম মিরাজের বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সোমবার  বিকালে মাসুম হাওলাদার তার বাড়ির পাশের ক্ষেত থেকে খড়কুটা আনার জন্য গেলে ছাত্রদল নেতা মুনঈমূল ইসলাম মিরাজের নেতৃত্বে ১৩-১৪ জন লোক তার উপর হামলা করে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে । একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুকের উপর স্বজোড়ে  লাথি মারে। এরপর কয়েকজন তাকে উপর করে হাত ও পা চেপে ধরে  লাঠি দিয়ে মাথা, পিঠ, উরু ও পা পিটিয়ে জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

ঘটনাটি টের পেয়ে তার স্ত্রী রত্না বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে ছাত্রদল নেতা মিরাজসহ অন্যান্যরা তাকে মারধর করে। একপর্যায়ে টানা হেচরা  করে তার পড়নের শেলোয়ার এবং কামিজ ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্প্রতি ছাত্র দলের যুগ্ম আহবায়ক মিরাজের নেতৃত্বে তিন জামায়াতের কর্মীকে পিটিয়ে জখম করে।

এঘটনায় জেলা ছাত্রদল মিরাজকে কারণ দর্শানোর নোটিশ দিলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এব্যাপারে ছাত্রদল নেতা মিরাজের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION