1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে সুদেব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

ঝালকাঠিতে সুদেব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার রামপুর জোড়াপোল এলাকায় গত ৬ জানুয়ারি সুদেব হালদার (২৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার দিনই ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেছে নিহত যুবকের বাবা সুব্রত হালদার।
ঘটনার তৃতীয় দিনেও হত্যায় জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার, স্বজন এবং এলকাবাসী। স্থানীয় বাজার ব্যবসায়ীরা প্রতিবাদ করতে দোকান বন্ধ রেখে রাস্তায় নামে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সকল ব্যবসা প্রতিষ্ঠান ১ ঘন্টা বন্ধ করে নিহত সুদেব হালদারের বাউকাঠি বাজারস্থ মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয়রা।
মানববন্ধন চলাকালে  বক্তব্য রাখেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরদার মো. শহিদুল্লাহ, বাউকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল আমিন ফকির, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, ব্যবসায়ী রাহুল রাঢ়ী, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আলী হায়দার রাঢ়ী, মো. আবুবক্কর, সৈয়দ রুহুল আমিন, মো. বেল্লাল খান,  মো. আনিস সিকদার এবং নিহতের সহোদর সাগর হালদার সুকেশ সহ অনেকে।
বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসুচী দেয়া হবে। বাউকাঠি বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচীতে কয়েকশত ব্যবসায়ী ও নারী পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য,  গত ৬ জানুয়ারি দিবাগত রাত ১১টায় সুদেব হালদার দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION