1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল    - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

গাইবান্ধায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল   

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর আবাসিক অনাবাসিক বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ নিয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলীরা জোর জবরদস্তি করছেন। নেসকোর কর্মচারীরা গোপনে বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে গিয়ে সকলের অলক্ষ্যে প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে গাইবান্ধাবাসী।
প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে ২ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গাইবান্ধার আহবায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠুর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোশাররফ হোসেন বাবু, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক টুকু, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল  ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জাতীয় পার্টির আনোয়ারুল ইসলাম লেবু, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তা মল্লিক, রাজনীতিক রেবতী বর্মণ, শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদ, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির আসাদুজ্জামান শাহীন, মাসুদার রহমান, সমাজকর্মী মনির হোসেন সুইট, সোমা ইসলাম, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, প্রিপেইড মিটারের প্রতিবার ১ হাজার টাকা রিচার্জে গ্রাহকের এজেন্ট কমিশন বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে। প্রতিমাসে গ্রাহকের মিটার ভাড়া বাবদ ৪০ টাকা পরিশোধ করতে হবে। গ্রাহকরা নিজের টাকায় ইতিপূর্বে এনালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য বিদ্যুৎ বিভাগ কোনো টাকা পরিশোধ করেনি। প্রতি ১ হাজার টাকার বিনিময়ে কত ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে তাও অসপষ্ট। প্রিপেইড মিটারের ব্যালেন্স ফুরিয়ে গেলে ২শ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহককে সুদ পরিশোধ করতে হবে। প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬শ টাকা জমা দিতে হবে।
বক্তারা অবিলম্বে গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION