1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা পুলিশসহ আহত ৬ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা পুলিশসহ আহত ৬

  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ জন পঠিত

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর এলাকাবাসী ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের সোনারগাঁ অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর মিরেরটেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তিতাসের এক কর্মচারী, অভিযানের সঙ্গে থাকা দুই শ্রমিক এবং পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

হামলার কারণে দ্বিতীয় স্থানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তালতলা ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস ইসলাম বলেন, “তিতাস গ্যাসের অভিযানে হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ, তিতাস গ্যাসের উপ-প্রকৌশলী শাহিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ ও তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এমন হামলার ঘটনা দুর্বৃত্তদের বাধা দেওয়ার একটি চেষ্টার অংশ। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION