1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অপহরণ ব্যবসায়ী ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি, ব্যবসায়ীদের বিক্ষোভ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বাউফলে অপহরণ ব্যবসায়ী ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি, ব্যবসায়ীদের বিক্ষোভ

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের ৪৮ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রবিবার সকাল ১০টায় শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও দ্রুত উদ্ধারের দাবিতে উপজেলার কালাইয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নূরুল আমিন, রেজাউল কামাল পল্টু, অতুল পাল, বিএনপি নেতা গাজি গিয়াস।
এসময় বক্তারা বলেন, যেকোন মূল্যে ব্যবসায়ী শিবু বনিককে অক্ষত উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের অওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এছারা বাজারের ব্যাবসায়ীদের সুরক্ষায় একটি পুলিশ ষ্টেশন করার দাবিও জানান বক্তারা।
শিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রায় বলেন, আমার স্বামীর সাথে কারো কোন শত্রæতা নেই। আমি যে কোন মূল্যে আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরৎ চাই।
ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল বিভাগীয় উপমহাপুলিশ পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার  মো. আনোয়ার জাহিদ।
উপমহাপুলিশ পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আমাদের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। আশা করছি খুব কম সময়ের মধ্যে শিবু বনিককে আপনাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে নগদ পাঁচ লক্ষাধিক টাকা ও শিবু বনিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রায় বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION