1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ৫ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ৫ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণ

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ জন পঠিত

 

কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিককে (৬৫) ফ্লিম্মি ষ্টাইলে অপহরণ করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৮/১০ জনের একটি ডাকাত দল হানা দিয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ব্যবসায়ী শিবু বণিককে তুলে নিয়ে যায়। ঘটনার পর বাউফল থানা পুলিশের একটি টিম ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধারে অভিযানে নেমেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সোয়া ১০ টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ব্যবসায়ী শিবু বণিক তার দুই কর্মচারীকে নিয়ে দিনের হিসাব নিকাশ করছিলেন। এ সময় ৮/১০ জনের মুখোশধারী একটি ডাকাতদল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাত দল দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়। পরে ব্যবসায়ী শিবু বণিককে পেছনের দরজা দিয়ে বের করে একটি দ্রুত গতির ইঞ্জিন চালিত ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। এ ঘটনার পর কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয় শিবু বনিকের স্ত্রী কৃষ্ণা রায় বনিক বলেন,যে কোন মূল্যে হউক তার স্বামীকে ফেরত চান। ুুবাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।
রিপোট লেখা পর্যন্ত শিবু বনিককে উদ্ধার করতে পারেনি প্রশাসন। শিবু বনিককে উদ্ধার না হওয়া পর্যন্ত কালাইয়া বন্দরের সকল দোকান বন্ধ রাখার ঘোষনা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ব্যাবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION