1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।
বুধবার বিকাল ৪ টায় ডিসি স্কয়ারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক মোফাজ্জেল আলী খান দুলাল, জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম লিটন, সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার, সদস্য সচিব মো. বেল্লাল হোসেন, ছাত্রদল নেতা সামি গাজী, কাইয়ুম সিকদার ও আমিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সমাবেশ শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এ বিশাল বর্ণাঢ্য র‍্যালী ডিসি স্কয়ার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র‍্যালীতে জেলা ও উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রদলের শত শত নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন এ র‍্যালীতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION