1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্ত্রীর পরকীয়ার কারণে স্বামীর আত্মহত্যা - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীর পরকীয়ার কারণে স্বামীর আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪০২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার ১৯নং রঘুনাথপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার কেষ্ট বিশ্বাসের একমাত্র ছেলে কপিল বিশ্বাসের স্ত্রী সাথে পরকীয়ার কারনে গত ৩১/১২/২০২৪ ইং তারিখে সকাল ১১টায় স্থানীয় প্রভাবশালী বাবুল বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস কপিল বিশ্বাসকে প্রচন্ড মারধর করে পরে কপিল বিভিন্ন মহলের লোকজনকে জানায় কিন্তু তারা তার উপযুক্ত বিচার না করায় ঐদিন বিকালে কপিল বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

মৃত কফিলের বাবা গণমাধ্যম কর্মীদের বলেন যে স্থানীয় বাবুল বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস প্রায়ই আমার ছেলেকে মারধোর করত আমি তার কাছে শুনতে চাইলে সে বলে যে তুই বেশি কথা বললে আমি তোর ছেলেকে মেরে লাশ বানিয়ে তোর ঘরে রেখে যাবো তিনি আর-ও বলেন যে আমি গরিব মানুষ সরকারি জায়গায় বসবাস করি তাই ওরা প্রভাবশালী ব্যক্তি ওদের অনেক অন্যায় অত্যাচার আমাদের সহ্য করতে হয়।

মৃত কফিলের বোন গণমাধ্যম কর্মীদের বলেন যে আমার ভাই একজন সহজ সরল লোক তার স্ত্রীর সাথে বাপ্পি জোর করে পরকীয়া করত আমার ভাই তার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেন সেই বিচার না পাওয়ার কারণে সে আত্মহত্যা করে তাই আমার রাষ্ট্র এবং সরকারের কাছে দাবি আমার ভাইয়ের হত্যার উপযুক্ত বিচার করে বাপ্পির শাস্তি ব্যবস্থা করেন।

গোপালগঞ্জের কয়েকজন গণমাধ্যম কর্মীরা কপিলের আত্মার নিউজের বিষয়ে বাপ্পির বাড়িতে গেলে বাপ্পি বিশ্বাসের মা ও দুই বোন গণমাধ্যম কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন।

এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহা গণমাধ্যম কর্মীদের বলেন যে এ বিষয়ে নিয়ে সদর থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION