1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মুজিব কোট পুড়িয়ে আ.লীগ নেতার পদত্যাগ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

জয়পুরহাটে মুজিব কোট পুড়িয়ে আ.লীগ নেতার পদত্যাগ

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে সড়কে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউপি সদস্য।
মুজিব কোট পোড়ানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এসময় তিনি বলেন, এই দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।
এবিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম সাংবাদিককে বলেন, তিনি সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলেই আজকের এই দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION