1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বিএনপি'র গণসংযোগ ও লিফলেট বিতরন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

গোপালগঞ্জে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরন

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গণসংযোগ ও ৩১দফার লিফলেট বিতরন করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু।

শনিবার সকালে কাশিয়ানী উপজেলায় তাড়াইল ও ফুকরা বাজারে ঘুরে ঘুরে গণ সংযোগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তিক ৩১ দফার লিফলেট বিতরন করেন।

এরপর তিনি বিকালে একই উপজেলার আড়কান্দি গ্রামে মানি তালুকদারের বাড়িতে, বিএনপি কর্মী আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে উঠান বৈঠক করেন।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্যা, সাবেক জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক এস এম সুমন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রিপন দাড়িয়া ও বিএনপি নেতা মাসুদ শেখ সহ অনেক নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION