1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : শেখ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও মো. কবিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বড়বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ কমিটিতে ৫২ জনকে পদ ও ৪৯ জনকে সদস্য করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব বলেন, “আওয়ামী লীগ শাসন আমলের দীর্ঘ ১৭ বছর গোপালগঞ্জে বিএনপি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারিনি। এবার পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি আদর্শের রাজনীতি করবে। সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।”

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এরপর ধারাবাহিকভাবে সকল অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হবে। বিএনপি গণ-মানুষের দল, বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION