1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে হলো বিএনপির দলীয় কার্যালয় - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে হলো বিএনপির দলীয় কার্যালয়

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিএনপির আরও একটি দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নতুন দলীয় কার্যালয়সহ এ জেলায় মোট তিনটি দলীয় কার্যালয় উদ্বোধন হলো।

আজ (রোববার) বিকেল জেলা শহরের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জে ৫ আগস্টের পর অনেক হাইব্রিড নেতাকে দেখা যাচ্ছে। তারা দুঃসময়ে রাজপথে ছিলেন না। এখন সুসময়ে তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা ব্যক্তিগত অফিস খুলে জেলা কার্যালয় দাবি করছেন। সবার উদ্দেশে বলবো আজকে যেই অফিস আমরা উদ্বোধন করছি এটিই জেলা কার্যালয়। এখান থেকে জেলা বিএনপির সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আজকে যে কার্যালয় উদ্বোধন হলো এটিই জেলা কার্যালয়। এখান থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন সিকদার, জেলা জজ কোর্ট পিপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবুল খায়ের, জেলা যুবদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদারসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION